1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল লাইফের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় একটি চক্র ৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নানান সমস্যায় জর্জরিত এস আলমের মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হাসান তারেক খাঁনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

রোববার (২৬ এপ্রিল) এ-সংক্রান্ত আদেশ আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। সম্প্রতি যে ছয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক, তার মধ্যে আভিভা ফাইন্যান্সও রয়েছে।

বহুল আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার ছিলেন প্রতিষ্ঠানটির আগের নাম রিলায়েন্স ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। আর চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম।

পি কে হালদারের মেয়াদকালে প্রতিষ্ঠানটি প্রায় লুট হয়ে যায়। এতে খেলাপি ঋণের হার বেড়ে ৮০ শতাংশেরও বেশি দাঁড়ায়। পরে তিনি দেশত্যাগ করলে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স রাখা হয়। তবে নাম বদলের পরও প্রতিষ্ঠানটি আর ঘুরে দাঁড়াতে পারেনি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েকটি ব্যাংক থেকে এস আলম গ্রুপকে সরানোর উদ্যোগ শুরু হলে আভিভা ফাইন্যান্স থেকেও সরে যান সাইফুল আলম। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরে নতুন চারজন স্বতন্ত্র পরিচালক দিয়ে পর্ষদ পুনর্গঠন করা হয়।

বর্তমানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা।

অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এইচ এম মোশাররফ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি রফিকুল ইসলাম এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের সাবেক ডিএমডি আবু তাহের মোহাম্মদ আহমেদুর।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com