1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে রেগুলেটরি বডি ফাংশন করেনি: তিতুমীর ডিএসইর ৪ ডিজিএমসহ ৮ কর্মকর্তাকে নোটিশ ছাড়াই অব্যাহতি এডিপি বাস্তবায়নে ধস, ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে জেনিথ লাইফের শুভেচ্ছা আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের সিইও’র শুভেচ্ছা ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক আইডিআরএ’র চেয়ারম্যানকে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ফুলেল শুভেচ্ছা বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি হাজারে ২.৫০ টাকা হারে পরিশোধের নির্দেশ ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার সহায়তা

বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ ও তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা গভর্নর আব্দুর রউফ তালুকদারকে দেশের ব্যাংক খাতে লুটের অন্যতম সহযোগী অভিহিত করে নানান স্লোগান দিতে থাকেন। তারা আব্দুর রউফ তালুকদারকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার দাবি জানান।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর বুধবার অফিস খোলার দ্বিতীয় দিনেও কার্যালয়ে আসেননি গভর্নর।

এদিন কর্মকর্তা-কর্মচারীদের রোষানলে পড়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন পলিসি ও নীতি কমিটির উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের।

উদ্ভূত পরিস্থিতিতে ডেপুটি গভর্নর নুরুন নাহারের সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাহী কর্মকর্তারা। তবে কর্মকর্তাদের তোপের মুখে অন্য তিন ডেপুটি গভর্নর কার্যালয় ত্যাগ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com