1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস দেওয়ার শর্ত শিথিল - Business Protidin
শিরোনাম :
ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস দেওয়ার শর্ত শিথিল ব্যাংকের ইতিহাসে আমাদের তারল্য সংকট হয়নি: মোসলেহ্ উদ্দিন আহমেদ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে ভাঙছেন বেশি গ্রাহকরা এনবিএল সিকিউরিটিজ ও সাবেক এমডি জোবায়েদ মামুনকে জরিমানা আইন লঙ্ঘন: তিন নিরীক্ষা প্রতিষ্ঠান ও চার্টার্ড একাউন্ট্যান্টের বিরুদ্ধে বিএসইসির ব্যবস্থা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে প্রোটেক্টিভ লাইফের গ্রুপ বীমা চুক্তি রেমিট্যান্সের বিপরীতে ভ্যাট ফাঁকি প্রাইম ব্যাংকের, গুণতে হচ্ছে সুদ ও জরিমানা শান্তি আলোচনা বন্ধের জেরে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি একীভূত পাঁচ ব্যাংকের জটিলতা সমাধানে স্পষ্ট বার্তা চান প্রশাসকরা

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস দেওয়ার শর্ত শিথিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানে কিছুটা নমনীয়তা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো বছরে সব শর্ত পূরণ না হলেও, যদি ব্যাংকের বিশেষ কোনো অর্জন থাকে, তাহলে পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমান বোনাস দিতে পারবে।

মঙ্গলবার(২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে শর্ত নমনীয় করে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। তবে এ জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে ব্যাংকগুলোকে।

তবে এর মধ্যে রয়েছে আলোচিত বছরে ব্যাংককে অবশ্যই পরিচালন মুনাফা করতে হবে। আগের বছরের তুলনায় ব্যাংকের মূলধন কমে যাওয়া যাবে না। এ ছাড়া নতুন করে কোনো সঞ্চিতি বিলম্ব করার সুবিধার জন্য আবেদন করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই সিদ্ধান্তে কর্মীদের কাজের উৎসাহ বাড়বে, আবার ব্যাংকের আর্থিক অবস্থাও নিয়ন্ত্রণে থাকবে। আগের নির্দেশনার বাকি শর্তগুলো আগের মতোই বহাল থাকবে। নতুন নির্দেশনা আজ থেকেই কার্যকর হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com