1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে বাড়লো ঋণ সুবিধা - Business Protidin
শিরোনাম :
মে মাসের অগ্রিম বেতন দিয়েছে ৫৮.২৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ ঈদ-পরবর্তী সাত দিন ঢাকায় আনা যাবে না পশুর চামড়া দশ মাসে ৩৮০ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ ৩০ বিলিয়ন ডলারের জালিয়াতি ও পাচারের অভিযোগে বিএটির বিরুদ্ধে অনুসন্ধান পদত্যাগ আতঙ্কে ইসলামি ব্যাংকের এমডিকে ব্যাংকে ঢুকতে বাঁধা গ্রাহকদের ব্যাংকের লভ্যাংশ নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা উচ্চাভিলাষীর চেয়ে বাস্তবায়নযোগ্য ব্যবসাবান্ধব বাজেট চায় ব্যবসায়ীরা শিল্পপতি কে এম হাবীব জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল লাইফের শ্রদ্ধা

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে বাড়লো ঋণ সুবিধা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কেনার জন্য ঋণ সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যক্তিগত ঋণের সীমাও বৃদ্ধি করেছে। মঙ্গলবার (৫ মে) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কিনতে এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে ঋণ ও নিজস্ব বিনিয়োগ (ডেট-ইকুইটি) অনুপাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দেওয়া যাবে, আর ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা বাড়িয়ে ৮০:২০ করা হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো ব্যক্তির ওপর ঋণের মোট এক্সপোজার নির্ধারণের ক্ষেত্রে তার নির্ভরশীল সদস্যদের নেওয়া অটো লোনও অন্তর্ভুক্ত হবে।

ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জামানত ছাড়া একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। তবে যথাযথ জামানত থাকলে ব্যাংকগুলো বেশি ঋণ দিতে পারবে, কিন্তু কোনো অবস্থায়ই তা ৪০ লাখ টাকার বেশি হবে না।

সার্কুলারে উল্লেখ করা হয়, ব্যাংকগুলোকে এমনভাবে ভোক্তা ঋণ বিতরণ করতে হবে, যাতে ‘কনজ্যুমার ফাইন্যান্সিং’ খাতে ঋণের প্রবৃদ্ধি কোনোভাবেই ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির চেয়ে বেশি না হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com