1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ভ্যানগার্ডকে জরিমানা ও টাকা ফেরতের নির্দেশ - Business Protidin
শিরোনাম :
মে মাসের অগ্রিম বেতন দিয়েছে ৫৮.২৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ ঈদ-পরবর্তী সাত দিন ঢাকায় আনা যাবে না পশুর চামড়া দশ মাসে ৩৮০ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ ৩০ বিলিয়ন ডলারের জালিয়াতি ও পাচারের অভিযোগে বিএটির বিরুদ্ধে অনুসন্ধান পদত্যাগ আতঙ্কে ইসলামি ব্যাংকের এমডিকে ব্যাংকে ঢুকতে বাঁধা গ্রাহকদের ব্যাংকের লভ্যাংশ নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা উচ্চাভিলাষীর চেয়ে বাস্তবায়নযোগ্য ব্যবসাবান্ধব বাজেট চায় ব্যবসায়ীরা শিল্পপতি কে এম হাবীব জামানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ন্যাশনাল লাইফের শ্রদ্ধা

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ভ্যানগার্ডকে জরিমানা ও টাকা ফেরতের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগ করায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে জরিমানার মুখে পড়তে হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (৬ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এসব তথ্য জানান।

এর আগে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ১০১২তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৩ সালে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড তাদের পরিচালিত ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড’ থেকে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডের ৬ লাখ শেয়ারে এক কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে, যা সিকিউরিটিজ আইন পরিপন্থি।

এ ঘটনায় কমিশন নির্দেশ দিয়েছে, আদেশ জারির ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ফান্ডে ৫ কোটি ৭৪ লাখ টাকা ফেরত দিতে হবে। এই অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে কোম্পানিটিকে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা করা হবে।

একইভাবে, ২০১৭ সালে একই ফান্ড থেকে এএফসি হেলথ লিমিটেডের শেয়ারে ৬ কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রেও অনিয়ম পাওয়া গেছে। এ ঘটনায় ভ্যানগার্ডকে ৩০ দিনের মধ্যে ১৪ কোটি ৮৫ লাখ টাকা সংশ্লিষ্ট ফান্ডে ফেরত দিতে বলা হয়েছে। এতে ব্যর্থ হলে ১৬ কোটি টাকা জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানটিকে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ৩০ দিনের মধ্যে অর্থ ফেরত না দিলে পরবর্তী ৭ দিনের মধ্যে আরোপিত জরিমানা নিজস্ব দায় হিসেবে পরিশোধ করতে হবে। এরপরও জরিমানা পরিশোধে ব্যর্থ হলে প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা হারে জরিমানা আরোপ করা হবে।

সংশ্লিষ্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) যথাযথ তদারকিতে ব্যর্থ হয়েছে বলে মনে করেছে বিএসইসি। ফলে ইউনিটধারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নিরীক্ষা প্রতিবেদনে বিনিয়োগের ওপর হঠাৎ ৯৯ শতাংশ প্রভিশন রাখার বিষয়টি যথাযথ ব্যাখ্যা না করায় নিরীক্ষক প্রতিষ্ঠান মালেক সিদ্দিকী ওয়ালি অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে বিষয়টি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com