1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের মুখে কালো পতাকা বেঁধে মানববন্ধন - Business Protidin
শিরোনাম :

আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের মুখে কালো পতাকা বেঁধে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নানান সমস্যায় জর্জরিত ৬টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ক্ষতিগ্রস্ত আমানতকারীরা আটকে থাকা অর্থ দ্রুত ফেরত পাওয়ার দাবিতে মুখে কালো পতাকা বেঁধে মানববন্ধন করেছেন।

বুধবার (৬ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগীরা এই মানববন্ধন করেন।

লিখিত বক্তব্যে আমানতকারীরা বলেন, দেশের অবসায়ণাধীন ছয়টি এনবিএফআইয়ের ক্ষতিগ্রস্ত ১২ হাজারের বেশি আমানতকারীর প্রতিনিধিত্ব করছেন তারা। গত সাত বছর ধরে এসব প্রতিষ্ঠানে কষ্টার্জিত সঞ্চয় আটকে থাকায় আমানতকারীরা চরম আর্থিক অনিশ্চয়তা, মানসিক চাপ ও মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

এতে আরও উল্লেখ করা হয়, অনেক আমানতকারী ক্যান্সার, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। চিকিৎসা বঞ্চনার কারণে ইতোমধ্যে একাধিক আমানতকারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বাংলাদেশ ব্যাংক দেশের সকল তফসিলি ব্যাংক ও এনবিএফআইয়ের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে জনগণের আমানত সুরক্ষার সর্বোচ্চ দায়িত্ব বহন করে, এমনটি উল্লেখ করে আমানতকারীরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে কয়েকটি সুস্পষ্ট প্রস্তাব তুলে ধরেছেন।

তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে, আমানত ফেরতের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পূর্বঘোষিত জুলাই ২০২৬ সময়সীমা অনুযায়ী দ্রুত একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত ও কার্যকর রোডম্যাপ ঘোষণা করা। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরতের কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

তাদের দেওয়া স্মারকলিপিতে বলা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক জনগণের আমানত সুরক্ষায় দ্রুত, কার্যকর ও মানবিক ভূমিকা পালন করবে, এমনটিই প্রত্যাশা আমানতকারীদের। তাই চলমান এই গভীর সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com