1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে রেগুলেটরি বডি ফাংশন করেনি: তিতুমীর ডিএসইর ৪ ডিজিএমসহ ৮ কর্মকর্তাকে নোটিশ ছাড়াই অব্যাহতি এডিপি বাস্তবায়নে ধস, ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে জেনিথ লাইফের শুভেচ্ছা আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের সিইও’র শুভেচ্ছা ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক আইডিআরএ’র চেয়ারম্যানকে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ফুলেল শুভেচ্ছা বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি হাজারে ২.৫০ টাকা হারে পরিশোধের নির্দেশ ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার সহায়তা

এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬-২০২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থ মন্ত্রণালয় আগামী অর্থবছরের জন্য রাজস্ব প্রাক্কলন ৬ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণ করে দিয়েছে।

এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মু. রইচ উদ্দিন খান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। বুধবার এনবিআরের বিভিন্ন দপ্তরে চিঠিটি পাঠানো হয়েছে।

আমদানি-রপ্তানি পর্যায়ে শুল্ক কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৪০ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ২৬ শতাংশ। স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৮০ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৩৭ শতাংশ। আয়কর এবং ভ্রমণ কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪৮০ কোটি টাকা। যা মোট লক্ষ্যমাত্রার ৩৭ শতাংশ। অর্থাৎ, মূসক ও আয়কর খাতে একই লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

চিঠিটিতে সংশ্লিষ্ট অনুবিভাগগুলোকে রাজস্ব আদায়ের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও যৌক্তিকতা বিবেচনায় এনবিআরের অধীন দপ্তরগুলোর মধ্যে চলতি ২০২৫-২৬ অর্থবছরের (নবসৃষ্ট দপ্তরগুলোর বিষয়ে যদি কোনো সংশোধনী থাকে) এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব প্রাক্কলন খাতভিত্তিক ও মাসভিত্তিক বিস্তারিত বিভাজন করে আগামী ১০ মের মধ্যে গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগে হার্ডকপি ও সফটকপি পাঠাতে অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com