1. baiozidkhan@gmail.com : admin_bizp :
‘আমাদের ঘাড়ে এক মাথাই ছিল’ শেখ হাসিনাকে সমর্থন দেওয়া নিয়ে ব্যবসায়ী নেতা - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

‘আমাদের ঘাড়ে এক মাথাই ছিল’ শেখ হাসিনাকে সমর্থন দেওয়া নিয়ে ব্যবসায়ী নেতা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যবসায়ীরা চাপের মধ্যে থাকার কারণে দীর্ঘদিন ধরে সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছেন। তাঁদের ‘ঘাড়ে যদি দুইটা করে মাথা থাকত, তাহলে হয়তো সেই চাপ উপেক্ষা করতে পারতেন’ বলে মন্তব্য করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান।

বুধবার (০৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহবুবুর রহমান। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য জানাতে সব ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিসিবি।

ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। এ ছাড়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবেন বলে জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইসিসিবি সভাপতি। ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রতি ব্যবসায়ীদের নিরঙ্কুশ সমর্থন নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি বলেন, ‘আপনারা (ব্যবসায়ীরা) এখন বলছেন যে দেশের ছাত্ররা অনেক বড় কাজ করেছে। আর আপনারা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারকে সমর্থন দেবেন। আপনারা এসব কথা বলার নৈতিক অধিকার রাখেন কি না?’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিসিবি সহসভাপতি এ কে আজাদ ও নাসের এজাজ বিজয়; আইসিসিবি বোর্ড সদস্য তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী, সিমিন রহমান, আব্দুল হাই সরকার ও মোহাম্মদ হাতেম; রহিম টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ মতিন চৌধুরী; ডিবিএল গ্রুপের এমডি এম এ জব্বার; এফবিসিসিআই জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমিন হেলালী, বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম; ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান এবং আইসিসিবি মহাসচিব আতাউর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com