নিজস্ব প্রতিবেদক: ইসলামি ব্যাংকের এমডি ওমর ফারুককে বোর্ড মিটিংয়ে বাধ্যতামুলক পদত্যাগ করাবে এমন অভিযোগের ভিত্তিতে ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক ব্যাংকে প্রবেশে বাঁধা দেন গ্রাহকরা। তারপর তিনি গাড়িতে করে স্থান ত্যাগ করে চলে যান।
রোববার (২৪ মে) মতিঝিল ইসলামি ব্যাংক টাওয়ারের সামনে এই কর্মসূচি পালন করেন গ্রাহক ফোরাম।
এসময় আন্দোলনকারীরা বলেন, আমরা ইসলামি ব্যাংককে এস আলমমুক্ত দেখতে চাই। এই ব্যাংক দেশের অর্থনীতি অবদান রাখা একটি ব্যাংক। যা লুটেপুটে খেয়েছে এস আলম। এই ব্যাংকে আবার সেই ব্যাংক খেকো এস আলমের হাতে যেতে দিব না।
ব্যাংকটির বর্তমান এমডি ওমর ফারুক ব্যাংকে প্রবেশ করতে গেলে আন্দোলনকারী গ্রাহকরা তাকে ভিতরে ঢুকতে দেয়নি। পরে তিনি সাংবাদিকদের জানান আমি চাই ব্যাংকটি ভালো চলুক, ভালো থাকুক। এই কথা বলে তিনি গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।
Leave a Reply