1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মে মাসের অগ্রিম বেতন দিয়েছে ৫৮.২৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

মে মাসের অগ্রিম বেতন দিয়েছে ৫৮.২৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভুক্ত পোশাক কারখানার প্রায় শতভাগ এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে। এছাড়াও মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ১ হাজার ২৪৩টি কারখানা, যা মোট কারখানার ৫৮ দশমিক ২৫ শতাংশ।

বিজিএমইএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মোট ২ হাজার ১৩৪টি চালু কারখানার মধ্যে এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১২৩টি কারখানা, যা মোট কারখানার ৯৯ দশমিক ৪৮ শতাংশ। একই সঙ্গে ঈদ বোনাস পরিশোধ করেছে ২ হাজার ৫৮টি কারখানা বা ৯৬ দশমিক ৪৯ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা জোনে মোট চালু কারখানার সংখ্যা ১ হাজার ৭৯৪টি। এর মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ হয়েছে শতভাগ কারখানায়। এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ১ হাজার ৭৮৬টি কারখানা বা ৯৯ দশমিক ৫৫ শতাংশ। বকেয়া রয়েছে আটটি কারখানায় বা শূন্য দশমিক ৪৫ শতাংশ।

এ অঞ্চলে ঈদ বোনাস পরিশোধ করেছে ১ হাজার ৭৬৫টি কারখানা বা ৯৮ দশমিক ৩৮ শতাংশ। এখনও বোনাস দেয়নি ২৯টি কারখানা বা ১ দশমিক ৬২ শতাংশ। এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ১ হাজার ২১১টি কারখানা বা ৬৭ দশমিক ৮৪ শতাংশ।

চট্টগ্রাম জোনে মোট চালু কারখানার সংখ্যা ৩৪০টি। এর মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ হয়েছে শতভাগ কারখানায়। এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ৩৩৭টি কারখানা বা ৯৯ দশমিক ১২ শতাংশ। বকেয়া রয়েছে তিনটি কারখানায় বা শূন্য দশমিক ৮৮ শতাংশ।

চট্টগ্রাম অঞ্চলে ঈদ বোনাস পরিশোধ করেছে ২৯৪টি কারখানা বা ৮৬ দশমিক ৪৭ শতাংশ। এখনও বোনাস দেয়নি ৪৬টি কারখানা বা ১৩ দশমিক ৫৩ শতাংশ। এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৩২টি কারখানা বা ৯ দশমিক ৪১ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com