1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামি ব্যাংক ও বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

ইসলামি ব্যাংক ও বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সর্বশেষ বাকি থাকা ৬ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তবে এরমধ্যে ৩ কোম্পানির উপর থেকে আগামি কার্যদিবস থেকেই এবং বাকি ৩টির উপর ১৪ আগস্ট থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কমিশনের নতুন সিদ্ধান্তে রবিবার থেকে বেক্সিমকো, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার হবে। আর আগামি ১৪ আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামে ফ্লোর প্রাইস থাকবে না।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ৬টি কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নিয়েছিল কমিশন। এরমধ্যে রেকর্ড ডেটের দিন ফ্লোর উঠে বৃটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন ও রবি আজিয়াটার। আর আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা ও রেনেটার উপর থেকে তাৎক্ষনিক তুলে নেওয়া হয়।

এর আগে গত ২২ জানুয়ারি ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নেয় কমিশন। যার আগে গত ১৮ জানুয়ারি ৩৫টি রেখে বাকি সব কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস তুলে নিয়েছিল কমিশন। যার পরে ২ কার্যদিবসের মাথায় বা ২২ জানুয়ারি ওই ৩৫টির মধ্য থেকে ১২টি রেখে ২৩টি থেকে ফ্লোর প্রাইস তুলে নেয় কমিশন।

উল্লেখ্য, শেয়ারবাজারে লাগাতার পতন ঠেকাতে না পেরে, গত চার বছরে কয়েক দফায় শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও তুলে নেওয়া হয় ২০২১ সালের জুলাইয়ে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সালের জুলাইয়ে আবারও ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এ পর্যায়ে শেয়ার লেনদেন ব্যাপক কমে গেলে সমালোচনায় পড়ে নিয়ন্ত্রক সংস্থা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com