1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সোমবার কলম বিরতির আহ্বান ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের - Business Protidin
শিরোনাম :
উঠে যাচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস ইসলামী ব্যাংকে আতঙ্কে এক দিনে গ্রাহকরা তুলে নিয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা সোমবার কলম বিরতির আহ্বান ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সুশাসনের ঘাটতিই ব্যাংক খাতের অনিয়মের মূল কারণ: তথ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই বিএসইসির চেয়ারম্যান-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম বাড়ল ব্যাংক খাতে সংকট: খেলাপি ঋণ বেড়েছে ৪৪ ব্যাংকে চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি

সোমবার কলম বিরতির আহ্বান ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী দুই ঘণ্টার কলম বিরতির আহ্বান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

রোববার (৭ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক নুর নবী মানিক।

সমাবেশে তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ ব্যাংকটির গ্রাহক, আমানতকারী ও শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি।

অধ্যাপক নুর নবী মানিক বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যান পদ থেকে খুরশীদ আলমের পদত্যাগ নিশ্চিত করতে হবে। না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। তিনি দাবি করেন, ইসলামী ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের আস্থা এবং দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি জানান, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা ও উপশাখার সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচির মাধ্যমে ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্বেগ এবং দাবি তুলে ধরা হবে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

সমাবেশে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com