1. baiozidkhan@gmail.com : admin_bizp :
উঠে যাচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস - Business Protidin
শিরোনাম :
উঠে যাচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস ইসলামী ব্যাংকে আতঙ্কে এক দিনে গ্রাহকরা তুলে নিয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা সোমবার কলম বিরতির আহ্বান ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সুশাসনের ঘাটতিই ব্যাংক খাতের অনিয়মের মূল কারণ: তথ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই বিএসইসির চেয়ারম্যান-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম বাড়ল ব্যাংক খাতে সংকট: খেলাপি ঋণ বেড়েছে ৪৪ ব্যাংকে চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি

উঠে যাচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর অবশেষে প্রত্যাহার করা হচ্ছে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস (শেয়ারদরের সর্বনিম্ন সীমা)। শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে দীর্ঘ সময় পর এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, সোমবার (৮ জুন) বিশেষ কমিশন সভা আয়োজন করে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দেওয়া হবে। বর্তমানে বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস ১১০ দশমিক ১০ টাকা এবং ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস ৩২ দশমিক ৬০ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ‘শিগগিরই দুই কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস তুলে নেওয়া হবে। সেটা সোমবার বা মঙ্গলবারও হতে পারে।’

এদিকে রবিবার (৭ জুন) বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সদস্যরা। ওই বৈঠকে তিনি জানান, শেয়ারবাজারে আর কোনো ফ্লোর প্রাইস রাখা হবে না; শিগগিরই তা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে।

উল্লেখ, ফ্লোর প্রাইস হলো শেয়ারের দামের সর্বনিম্ন সীমা, যার নিচে কোনো শেয়ারের দাম নামতে পারে না। করোনা মহামারির শুরুতে শেয়ারদরের অস্বাভাবিক পতন ঠেকাতে এ ব্যবস্থা চালু করে বিএসইসি। ২০২০ সালের ১৯ মার্চ তৎকালীন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন কোম্পানির শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলেও ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ক্ষেত্রে তা বহাল ছিল।

তবে সোমবারের বিশেষ কমিশন সভায় এ দুই কোম্পানির ফ্লোর প্রাইসও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com