1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ - Business Protidin
শিরোনাম :
সময় বাড়ল তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের ছয় মাসে ৮৮ শতাংশ বীমা কোম্পানির মুনাফা বেড়েছে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিন চুপ্পুর সংশ্লিষ্টতার অভিযোগ খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অনিয়ম প্রতিরোধে ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শন করবে বিএসইসি মুনাফা কমেছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়া হওয়ার শঙ্কা জ্বালানি খাতে সামিট গ্রুপের দুর্নীতি: বিপিসি ও বিউবোর নথি তলব তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ, ব্যারেল ৯৬ ডলারে “স্বাস্থ্য বীমা: সর্বজনীন স্বাস্থ্যসেবা ও টেকসই অর্থনীতির নতুন ভিত্তি”

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার (০৮ জুন) দুটি ভিন্ন চিঠিতে এই দুটি পদে নিয়োগ দিয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিপত্রে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে কাজী শায়রুল হাসানকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক/সিইও পদে আবেদুর রহমান সিকদারকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাঁদের যোগ দেওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি লাগবে।

নিয়োগ পাওয়া এই দুজনই বেসরকারি খাতে কাজ করেছেন। চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া কাজী শায়রুল হাসান বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। আবেদুর রহমান ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত।

আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শরিয়াহভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে এই ব্যাংক গঠিত হয়েছে।

এই ব্যাংক ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ার দেওয়া হয়। গত বছরের ৩০ নভেম্বর এই ব্যাংকের অনুমোদন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com