1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামী ব্যাংকের সংকট দ্রুত সমাধান হওয়া প্রয়োজন: এবিবি চেয়ারম্যান - Business Protidin
শিরোনাম :
নির্বাচনের আগে-পরের সময়ে কমেছে ইসলামী ব্যাংকের আরডিএস ঋণ ইসলামী ব্যাংকের সংকট দ্রুত সমাধান হওয়া প্রয়োজন: এবিবি চেয়ারম্যান বাজেটে আবাসন খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও রিহ্যাবের প্রত্যাশা বাজেট ঘাটতি পুরণে ব্যাংক ঋণেই ভরসা সরকারের পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক মুনাফা কমেছে গ্রামীণফোনের, বেড়েছে রবির! টাকা উত্তোলনের চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে পাবে ১০ লাখ টাকার ঋণ সুবিধা সাত দিনে চার হাজার কোটি টাকার আমানত হারালো ইসলামী ব্যাংক যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ, শিগগির দেশে আনা হবে: গভর্নর

ইসলামী ব্যাংকের সংকট দ্রুত সমাধান হওয়া প্রয়োজন: এবিবি চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান অস্থিরতা পুরো ব্যাংকিং শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। দেশের বৃহত্তম ব্যাংকটির সংকট দ্রুত সমাধান হওয়া প্রয়োজন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা জরুরি বলে জানান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাসরুর আরেফিন বলেন, ‘ইসলামী ব্যাংকে যা চলছে, এটা পুরো ইন্ডাস্ট্রিতে বড় রকম নেতিবাচক প্রভাব ফেলা শুরু করেছে। আমরা চাই যে দ্রুত দুই পক্ষ মিলে এটা সমঝোতা করা হোক।’

এবিবি চেয়ারম্যান বলেন, গভর্নর ব্যাংকারদের কাছে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন এবং দ্রুত সমাধানের উপায় খোঁজার বিষয়ে আশা করেছেন। ‘গভর্নর তাদের জানিয়েছেন- বিষয়টি এখন রাজনৈতিক মাত্রা পেয়েছে।’

মাসরুর আরেফিন আরো বলেন, ‘আমরা আশাবাদী যে একটা সমাধান হবে। গভর্নরকে আজকে যেরকম দৃঢ় দেখলাম, তাতে আমরা আশা করি দ্রুত একটা সমাধান পাওয়া যাবে।’

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com