1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজারের বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

শেয়ারবাজারের বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাব্বির ফয়েজ। বিচারক আফিয়া বেগমের স্থলে যোগদান করবেন তিনি।

রোববার (২১ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিচারক বদলির এ তথ্য প্রকাশ করা হয়।

সাব্বির ফয়েজ শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের ষষ্ঠ বিচারক। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আদালতের সূত্র বলছে, আগামী ২৪ জুন থেকে রাজধানীর পুরানা পল্টনে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ভবনে শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন নতুন বিচারক মো. সাব্বির ফয়েজ। তিন বছরের জন্য এ আদালতে বিচার কাজ পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন তিনি।

এদিকে আফিয়া বেগমকে বদলি করে মানিকগঞ্জ পারিবারিক আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর পৃথক বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২১ জুন এ ট্রাইব্যুনালের প্রথম বিচারিক কার্যক্রম শুরু হয়। এ বিশেষ ট্রাইব্যুনালের প্রথম বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মো. হুমায়ুন কবির। তারপর ধারাবাহিকভাবে বিচারক হিসেবে মো. আকবর আলী শেখ, রৌশন জাহান, এ কে এম শহিদুল ইসলাম ও আফিয়া বেগমকে নিয়োগ দেয় সরকার।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com