1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহারের নির্দেশনা স্থগিত - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহারের নির্দেশনা স্থগিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির উপর থেকে গত ৮ আগস্ট ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে আজ রোববার তা কার্যকর হওয়ার আগেই স্থগিত করেছে বিএসইসি নিজেই।

বিএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত নির্দেশনায় ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল। তবে তিনি ১০ আগস্ট পদত্যাগ করার পরে ওই নির্দেশনাটিস্থগিত করল বিএসইসি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার বলেন, আমরা বিএসইসির ফ্লোর প্রাইস প্রত্যাহারের নির্দেশনা পরিপালনে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তবে বিএসইসি থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর না করার জন্য মৌখিকভাবে জানিয়েছে। তারা এ নিয়ে লিখিতও দেবে। তাই ফ্লোর প্রাইস প্রত্যাহারের নির্দেশনাটি কার্যকর হচ্ছে না।

উল্লেখ, কমিশনের ৮ আগস্টের সিদ্ধান্তে রবিবার থেকে বেক্সিমকো, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল। আর আগামি ১৪ আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com