1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিতর্কিত সালমান এফ রহমানের বেক্সিমকোর শেয়ারে বিনিয়োগকারীদের ভিড় - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

বিতর্কিত সালমান এফ রহমানের বেক্সিমকোর শেয়ারে বিনিয়োগকারীদের ভিড়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: উত্থান-পতনের শেয়ারবাজারে টানা ১৩ কার্যদিবস ক্রেতা সংকটে থাকার পর শেয়ারবাজারে ইতিবাচক ধারায় ফিরেছে বেক্সিমকো লিমিটেড। রোববার (২৮ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ায় এর দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। বেক্সিমকোর শেয়ারের ঘুরে দাঁড়ানো সামগ্রিক বাজারেও ইতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলে বেড়েছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচকের বড় উত্থান লক্ষ্য করা গেছে। বাজারটিতে লেনদেন বেড়ে ১ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ফলে সেখানেও মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল, তবে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। এ নিয়ে টানা চার কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়ল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৩ কার্যদিবস ধরে বেক্সিমকোর শেয়ারে ক্রেতা সংকট ছিল। আজ রোববার লেনদেনের শুরুতে সেই একই চিত্র দেখা দিলেও সময়ের সঙ্গে সঙ্গে চিত্র বদলে যায়। টানা দরপতনে কোম্পানিটির শেয়ারের দাম ১১০ টাকা ১০ পয়সা থেকে ২৫ টাকা ৬০ পয়সায় নেমে এসেছিল। তবে আজ বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় দাম কমার সর্বনিম্ন সীমা থেকে তা বেড়ে দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছায়।

বেক্সিমকোর এই পরিস্থিতির পরিবর্তনের প্রভাব পড়ে পুরো বাজারে। দিনশেষে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইর তথ্য অনুযায়ী, লভ্যাংশ প্রদানের ভিত্তিতে ভালো মানের (এ-ক্যাটাগরি) ১১১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭০টির। মাঝারি মানের বা ‘বি’ ক্যাটাগরির ৩৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৩টির। অন্যদিকে, লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ৬৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে ৩০টির। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১৪টির দাম বেড়েছে ও ৬টির দাম কমেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com