1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষ্যে লেনদেন বন্ধ - Business Protidin
শিরোনাম :
বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষ্যে লেনদেন বন্ধ ব্যাংক ঋণের বিকল্প অর্থায়নের উৎস হতে পারে পুঁজিবাজার: গভর্নর রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস এম নুরুজ্জামান ঋণের মূল টাকা পরিশোধ করলেই দায় মুক্তি পাবেন খেলাপিরা সমালোচনার মুখে পুরোনো ব্যাংক মালিকদের ফেরার ধারা বাতিলের ঘোষণা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি নিয়োগের নতুন শর্ত নিয়ে অসন্তোষ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব দুর্বল কোম্পানির সার্কিট ব্রেকার সীমা কমানোর প্রস্তাব ডিএসইর বিতর্কিত সালমান এফ রহমানের বেক্সিমকোর শেয়ারে বিনিয়োগকারীদের ভিড় ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ও ব্যাংক কমানোর প্রস্তাব বিএনপি এমপির

বুধবার ‘ব্যাংক হলিডে’ উপলক্ষ্যে লেনদেন বন্ধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার (১ জুলাই) বন্ধ থাক‌বে লেনদেন। একই সঙ্গে, বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে, বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

একই দিন বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জ-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে না। কেননা শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রাখা হয়।

প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। তাই ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com