1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে নতুন সিদ্ধান্ত জানালো বিএসইসি - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে নতুন সিদ্ধান্ত জানালো বিএসইসি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে সার্কিট ব্রেকারসহ বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) স্বাধীনভাবে প্রয়োগের সুযোগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

একই সঙ্গে বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের অর্জিত আয় পুনঃবিনিয়োগের সুযোগও অনুমোদন করেছে কমিশন।মঙ্গলবার (৩০ জুন) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৮তম জরুরি কমিশন সভায় এ দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসই ও সিএসই তাদের নিজ নিজ প্রবিধানমালা অনুযায়ী সার্কিট ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের মাপকাঠি নির্ধারণ ও বাস্তবায়নের এখতিয়ার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে। এ জন্য প্রযোজ্য প্রবিধান, নীতিমালা এবং কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা অনুযায়ী স্টক এক্সচেঞ্জ দুটি নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

এ ছাড়া সভায় বে-মেয়াদি (ক্লোজড-এন্ড নয়) মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে নতুন একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাস্টি চাইলে সম্পদ ব্যবস্থাপকের প্রস্তাবের ভিত্তিতে এবং বিনিয়োগকারী ও পুঁজিবাজারের স্বার্থ বিবেচনায় অর্থবছর শেষে অর্জিত আয় লভ্যাংশ হিসেবে বিতরণ না করে তা ফান্ডে পুনঃবিনিয়োগের অনুমোদন দিতে পারবেন।

বিএসইসি জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে ফান্ডের সম্পদ বৃদ্ধি, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা জোরদারে সহায়ক পরিবেশ তৈরি হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com