1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলাদেশ ব্যাংকে গভর্নরের দায়িত্বে নুরুন নাহার - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

বাংলাদেশ ব্যাংকে গভর্নরের দায়িত্বে নুরুন নাহার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিসের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার (৯ আগস্ট) বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠান আব্দুর রউফ তালুকদার। এরপর গভর্নর ছাড়াই চলেছে একদিন। এ পরিস্থিতিতে ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নর যোগদানের পূর্ব পর্যন্ত ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারবেন। ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com