1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আড়াই বছর বন্ধ পর উৎপাদন ফিরছে এমারেল্ড অয়েল - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

আড়াই বছর বন্ধ পর উৎপাদন ফিরছে এমারেল্ড অয়েল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ দীর্ঘদিন বন্ধ থাকা উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কারখানার যন্ত্রপাতি মেরামত, নতুন সরঞ্জাম স্থাপন ও অবকাঠামো উন্নয়নে প্রায় ১০ কোটি টাকার বিনিয়োগ করছে কোম্পানিটি।

বুধবার (০৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে, যা এখন পর্যন্ত অব্যাহত আছে। তবে পরিচালনা পর্ষদ কারখানা পুনরায় চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে কোম্পানির ব্যবস্থাপনাকে অনুমোদন দিয়েছে।

কোম্পানির নতুন অনুযায়ী, ইতোমধ্যে একটি নতুন বয়লার মেশিন, নতুন ট্রান্সফরমার এবং একটি বৈদ্যুতিক পাওয়ার সাবস্টেশন সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এসব যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। এ ছাড়া কারখানার রিফাইনারি ইউনিটসহ পুরো প্ল্যান্ট ও যন্ত্রপাতির মেরামত ও সংস্কার কার্যক্রমও চলমান রয়েছে।

কোম্পানির জানায়, নতুন যন্ত্রপাতি সংগ্রহ এবং কারখানার মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ মোট ব্যয়ের পরিমাণ প্রায় ১০ কোটি টাকা হতে পারে। এসব কাজ শেষ হলে উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com