1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দুর্বল শেয়ারে লাগাম টানতে ডিএসইর ব্যবস্থা, স্থগিত দুই কোম্পানির লেনদেন - Business Protidin

দুর্বল শেয়ারে লাগাম টানতে ডিএসইর ব্যবস্থা, স্থগিত দুই কোম্পানির লেনদেন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অস্বাভাবিক দরবৃদ্ধির মাধ্যমে দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ারে জল্পনা-কল্পনা ঠেকাতে নতুন কৌশল নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর অংশ হিসেবে দিনের লেনদেন চলাকালেই সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার কেনাবেচা সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। সর্বশেষ এ পদক্ষেপের আওতায় পড়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও উসমানিয়া গ্লাস শীট।

শেয়ারবাজারে দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক করতে নতুন নজরদারি ব্যবস্থা চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ ব্যবস্থায় দিনের শুরুতে কিছু সময় লেনদেন চলার পর অস্বাভাবিক মূল্য ও লেনদেনের প্রবণতা দেখা গেলে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার দিনের অবশিষ্ট সময়ের জন্য স্থগিত করা হচ্ছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে লেনদেন শুরুর কিছুক্ষণ পরই মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও উসমানিয়া গ্লাস শীটের শেয়ার লেনদেন দিনের বাকি সময়ের জন্য স্থগিত করা হয়। পরে এ সংক্রান্ত সিদ্ধান্ত ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর আগে একই পদ্ধতিতে গত ১১ জুন শ্যামপুর সুগার মিলস, ১৫ জুন সোনারগাঁও টেক্সটাইল এবং ৭ জুলাই জিল বাংলা সুগার মিলসের শেয়ার লেনদেনও সাময়িকভাবে স্থগিত করেছিল ডিএসই।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত তিন মাসে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে ২২১ শতাংশ। একই সময়ে সোনারগাঁও টেক্সটাইলের দর বেড়েছে ১৪৫ শতাংশ, উসমানিয়া গ্লাস শীটের ১১০ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৮৯ শতাংশ এবং জিল বাংলা সুগার মিলসের ৪০ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com