1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত আবারও কমেছে। তিন মাসের ব্যবধানে ব্যাংকগুলোতে আমানত কমেছে ২ হাজার ১২ কোটি টাকা। একই সময়ে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয়, আমদানি বাণিজ্য এবং প্রবাসী আয় আহরণও কমেছে। তবে এ সময় ঋণ বা বিনিয়োগ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ইসলামী ব্যাংকিং বিষয়ক সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে দেশের ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৯ হাজার ২৬৮ কোটি টাকা। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর শেষে এই আমানতের পরিমাণ ছিল ৪ লাখ ১১ হাজার ২৮০ কোটি টাকা। ফলে তিন মাসে আমানত কমেছে ২ হাজার ১২ কোটি টাকা।

শুধু পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক নয়, সামগ্রিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থাতেও আমানত কমেছে। মার্চ শেষে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় মোট আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৯৩৫ কোটি টাকা, যা ডিসেম্বর শেষে ছিল ৪ লাখ ৮১ হাজার ১৯২ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে এ খাতে আমানত কমেছে ১ হাজার ২৫৬ কোটি টাকা।

বর্তমানে দেশের ব্যাংকিং খাতের মোট আমানতের ২৩ দশমিক ৬২ শতাংশ ইসলামী ব্যাংকিং ব্যবস্থার আওতায় রয়েছে।

অন্যদিকে, আমানত কমলেও ইসলামী ব্যাংকগুলোর ঋণ বা বিনিয়োগ বেড়েছে। মার্চ শেষে এসব ব্যাংকের মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ৮৮৯ কোটি টাকা। ডিসেম্বর শেষে যা ছিল ৫ লাখ ২৫ হাজার ৭১ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঋণ বা বিনিয়োগ বেড়েছে ১ হাজার ৮১৮ কোটি টাকা। দেশের মোট ব্যাংক ঋণের প্রায় ২৯ শতাংশই ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে আরও দেখা যায়, জানুয়ারি-মার্চ সময়ে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় হয়েছে ৩০ হাজার ৩২১ কোটি টাকা। আগের প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এ পরিমাণ ছিল ৩১ হাজার ৫৩১ কোটি টাকা।

একই সময়ে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি বাণিজ্য হয়েছে ৪১ হাজার ৫৯৬ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ছিল ৪৭ হাজার ৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ১৭টি প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা এবং ২১টি ব্যাংকের ইসলামী উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। মার্চ শেষে ইসলামী ব্যাংকিং খাতে মোট কর্মরত জনবল ছিল ৪৮ হাজার ৯৩৫ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com