1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মুনাফা বেড়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের - Business Protidin
শিরোনাম :
জ্বালানি খাতে সামিট গ্রুপের দুর্নীতি: বিপিসি ও বিউবোর নথি তলব তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ, ব্যারেল ৯৬ ডলারে “স্বাস্থ্য বীমা: সর্বজনীন স্বাস্থ্যসেবা ও টেকসই অর্থনীতির নতুন ভিত্তি” মুনাফা বেড়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের পুঁজিবাজারে টেকসই অর্থায়ন জোরদারে বিএসইসির সঙ্গে বৈঠকে আইএমএফ প্রতিনিধিদল ৬৪ শতাংশ মৃুনাফা বেড়েছে সাউথইস্ট ব্যাংকের জীবন বীমা খাতে যুক্ত হলো শ্রীলঙ্কার সফটলজিক লাইফ কোম্পানি আমানত ফেরতের রোডম্যাপ চাইলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আয় ও ব্যয়ে ৮ কোটি ১১ লাখ টাকা ঘাটতি রূপালি লাইফের জুনে ব্যাংকগুলোকে রেকর্ড চার লাখ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক

মুনাফা বেড়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৪৩ পয়সা মুনাফা হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত মুনাফা হয়েছে ২ টাকা ৭৭ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত মুনাফা ছিল ২ টাকা ৪৭ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৬৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫ টাকা ৩৯ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৩৩ পয়সা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com