1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মুনাফা কমেছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের - Business Protidin
শিরোনাম :

মুনাফা কমেছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এরআগে বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে ৪৫ পয়সা মুনাফা হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত মুনাফা হয়েছে ৫২ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত মুনাফা ছিল ৮৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৫৪ পয়সা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com