1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর - Business Protidin

রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় সুখবর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি কার্যক্রম এবং বৈদেশিক মুদ্রা দেশে আনার প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণ, ফ্রিল্যান্সিং ও ই-কমার্স খাতকে উৎসাহ দেওয়া এবং ব্যবসায়ীদের জন্য আর্থিক সুবিধা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি হওয়া এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি ও বৈদেশিক লেনদেনসংক্রান্ত হালনাগাদ নির্দেশনা প্রকাশ করে। নতুন নীতিমালা আগামী ২৯ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

জানা যায়, ১৬টি অধ্যায়ে সাজানো এ নীতিমালায় আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটাল প্রক্রিয়ার ব্যবহার বাড়ানো, কাগজভিত্তিক আনুষ্ঠানিকতা কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রথমবারের মতো ফ্রিল্যান্সার, সফটওয়্যার ও অন্যান্য অনলাইন সেবাদানকারীদের জন্য পৃথক নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অর্জিত আয় দ্রুত ও সহজে দেশে আনার সুযোগ আরও বাড়বে।

এ ছাড়া ব্যবসায়ীদের অর্থায়ন সহজ করতে নতুন ধরনের ট্রেড ফাইন্যান্স সুবিধা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান প্রয়োজনীয় সুবিধাগুলোও বহাল রাখা হয়েছে, যাতে রপ্তানিমুখী ব্যবসা আরও গতিশীল হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com