1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
বন্ধ হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণের বিশেষায়িত প্রতিষ্ঠান বিএএসএম ডিএসইতে চাকরিচ্যুতি বৈধ বলছে কর্তৃপক্ষ, পুনর্বহালের দাবি ভুক্তভোগীদের গুজবের বিরুদ্ধে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন বেড়ে ৩ হাজার কোটি টাকা সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক প্রোটেক্টিভ লাইফে হেড অব ইন্ডিভিজুয়াল বিজনেসের দায়িত্ব পেলেন আব্দুল মান্নান সরকার জুয়া-হুন্ডি ঠেকাতে আরও ১৪ হাজার অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ রহিমা ফুডের শেয়ার কারসাজির প্রমাণ পেয়েছে ডিএসই গ্যাস-বিদ্যুৎ সংকটে বন্ধ ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা গ্যাস বিলের ৯৮১ কোটি টাকা আত্মসাৎ ইউনাইটেড পাওয়ারের, সত্যতা পেয়েছে দুদক

সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংকের পাঁচটি গুরুত্বপূর্ণ করপোরেট শাখার ওপর দীর্ঘদিনের ঋণ বিতরণে আরোপিত সীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে এসব শাখাসহ ব্যাংকটির সব শাখা প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে গ্রাহকদের ঋণ দিতে পারবে।

পাঁচটি শাখা হলো- সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, ফরেন এক্সচেঞ্জ করপোরেট, শিল্প ভবন করপোরেট, শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ করপোরেট এবং চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখায় ঋণ বিতরণের নির্ধারিত সীমা আর থাকছে না। এর আগে শাখাভেদে সর্বোচ্চ ৫ কোটি থেকে ২০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে বিধিনিষেধ ছিল।

জানা যায়, অর্থনীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানো এবং বড় গ্রাহকদের অর্থায়নের সুবিধার্থে এই সীমা প্রত্যাহারের আবেদন করেছিল সোনালী ব্যাংক।

আবেদনে সোনালী ব্যাংক জানায়, অধিকাংশ বড় ও ভালো গ্রাহক এসব শাখার সঙ্গে লেনদেন করলেও সীমাবদ্ধতার কারণে তাদের চাহিদা অনুযায়ী ঋণ দেওয়া সম্ভব হচ্ছিল না। পরে বাংলাদেশ ব্যাংক সেই আবেদন অনুমোদন করে।

তবে বাংলাদেশ ব্যাংক নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করার পাশাপাশি বিতর্কিত বা ঝুঁকিপূর্ণ গ্রাহকদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।

বিশ্বব্যাংকের সহায়তায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে কয়েক বছর আগে সোনালী ব্যাংকের এসব শাখায় ঋণ বিতরণে সীমা আরোপ করা হয়। পরে হল-মার্ক ঋণ কেলেঙ্কারির পর ব্যাংকটির ঋণ কার্যক্রমে নজরদারি আরও কঠোর করা হয়।

এর আগে গত জুনে স্থানীয় কার্যালয় শাখার ঋণসীমা ৫ কোটি টাকা থেকে ২০ কোটি টাকায় উন্নীত করেছিল বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ গত জুলাইয়ে পাঠানো আবেদনের পর বাকি বিধিনিষেধও প্রত্যাহার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com