1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন বেড়ে ৩ হাজার কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
বন্ধ হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণের বিশেষায়িত প্রতিষ্ঠান বিএএসএম ডিএসইতে চাকরিচ্যুতি বৈধ বলছে কর্তৃপক্ষ, পুনর্বহালের দাবি ভুক্তভোগীদের গুজবের বিরুদ্ধে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন বেড়ে ৩ হাজার কোটি টাকা সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক প্রোটেক্টিভ লাইফে হেড অব ইন্ডিভিজুয়াল বিজনেসের দায়িত্ব পেলেন আব্দুল মান্নান সরকার জুয়া-হুন্ডি ঠেকাতে আরও ১৪ হাজার অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ রহিমা ফুডের শেয়ার কারসাজির প্রমাণ পেয়েছে ডিএসই গ্যাস-বিদ্যুৎ সংকটে বন্ধ ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা গ্যাস বিলের ৯৮১ কোটি টাকা আত্মসাৎ ইউনাইটেড পাওয়ারের, সত্যতা পেয়েছে দুদক

ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন বেড়ে ৩ হাজার কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির অনুমোদিত মূলধন বিগুণ করা হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুমোদিত মূলধন বৃদ্ধির ফলে ব্যাংকটির অনুমোদিত সাধারণ শেয়ারের সংখ্যা ১৫০ কোটি থেকে বেড়ে ৩০০ কোটি হয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা অপরিবর্তিত রয়েছে।

ব্যাংক এশিয়া জানিয়েছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়টি যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) অনুমোদন ও প্রত্যয়ন করেছে।

এছাড়া অনুমোদিত মূলধন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ব্যাংকটির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা-৫ এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে, যা আরজেএসসি কর্তৃক অনুমোদিত ও প্রত্যয়িত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com