1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যক্তি বিনিয়োগ কমেছে ট্রেজারি বিল-বন্ডে - Business Protidin
শিরোনাম :
চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা ও রেজল্যুশন কার্যক্রম শুরু বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ফের ৮০০ বিলিয়ন ডলার ছাড়াল ইলন মাস্কের সম্পদ বাংলাদেশের জীবন বীমা: জনআস্থার সংকট, দক্ষতার ঘাটতি এবং পুনর্জাগরণের রূপরেখা বিদেশে বাংলাদেশি খেলাপিদের সম্পদ খুঁজছে ৮ আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্যক্তি বিনিয়োগ কমেছে ট্রেজারি বিল-বন্ডে উৎপাদন কার্যক্রম বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ দফায় দফায় সময় বাড়ালেও ৬২ শতাংশ টিআইএনধারী রিটার্ন দেয়নি অগ্নি বীমার দাবি নিষ্পত্তিতে অডিট রিপোর্ট নিয়ে মতবিরোধ অনিয়ম ও আমানত ফেরতে ব্যর্থতায় সংকুচিত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাত

ব্যক্তি বিনিয়োগ কমেছে ট্রেজারি বিল-বন্ডে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সরকারি ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ কমেছে। ২০২৫-২৬ অর্থবছর শেষে এ খাতে ব্যক্তি বিনিয়োগকারীদের অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৯ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৪৫০ কোটি টাকা কম। গত তিন বছরের মধ্যে এবারই প্রথম ব্যক্তি বিনিয়োগ কমলো। তবে ব্যক্তি বিনিয়োগ কমলেও ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ায় সরকারি সিকিউরিটিজে মোট বিনিয়োগ বেড়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে ট্রেজারি বিল ও বন্ডে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৭ লাখ ৯৫ হাজার ৩৫৯ কোটি টাকা। আগের অর্থবছর শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৯৩ হাজার ৭২৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরে সরকারি সিকিউরিটিজে মোট বিনিয়োগ বেড়েছে ১ লাখ ১ হাজার ৬৩৪ কোটি টাকা।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৩ সালের জুনে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ ছিল ১ হাজার ১০২ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে ৩ হাজার ৯৭৪ কোটি এবং ২০২৫ সালের জুনে ৭ হাজার ৯১৯ কোটি টাকায় ওঠে। এরপর ২০২৫-২৬ অর্থবছর শেষে তা কিছুটা কমে যায়।

ব্যাংকাররা জানান, ব্যক্তি বিনিয়োগকারীদের বড় অংশ স্বল্পমেয়াদি ট্রেজারি বিলেই আগ্রহী। ২০২৩ সালের জুলাইয়ে ঋণের সুদহার নির্ধারণে স্মার্ট পদ্ধতি চালুর পর বাজারে সুদহার বাড়তে থাকে। একপর্যায়ে ২০২৪-২৫ অর্থবছরে ট্রেজারি বিল ও বন্ডের সুদহার ১২ শতাংশের ওপরে উঠে যায়। এতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ে।

তবে পরবর্তীতে সুদহার কমতে শুরু করায় ব্যক্তি পর্যায়ে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের আকর্ষণও কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে ৯১ দিনের ট্রেজারি বিলের সুদহার ছিল প্রায় ১০ দশমিক ৫২ শতাংশ।

বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলো সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বাড়াচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের পর থেকে বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কম রয়েছে। চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত টানা চার মাস ঋণপ্রবৃদ্ধি ছিল ৫ শতাংশের নিচে।

ব্যাংকাররা বলছেন, ঋণের চাহিদা কম থাকায় ব্যাংকের হাতে থাকা অতিরিক্ত অর্থের একটি বড় অংশ ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করা হচ্ছে। তুলনামূলক নিরাপদ এবং নির্ধারিত রিটার্ন পাওয়ার সুযোগ থাকায় এ খাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com