নিজস্ব প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কাছে গ্রাহকদের বীমা দাবি পাওনা রয়েছে ৩ হাজার ৩১০ কোটি টাকা। এসব দাবি পরিশোধে কোম্পানিটিকে সাত দফা নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে নতুন পলিসি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আইডিআরএর নির্দেশনা অনুযায়ী, ১ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোম্পানিটি নতুন পলিসি বিক্রি করতে পারবে না।
দাবি পরিশোধে ফেনীর জমি বিক্রি করে অর্থ আলাদা ব্যাংক হিসাবে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিকিউরিটিজ বন্ডে থাকা ৬ কোটি টাকা সাত কর্মদিবসের মধ্যে নগদায়ন করে জরুরি দাবি পরিশোধে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
কোম্পানির অন্যান্য জমি ও ভবন নতুন করে মূল্যায়ন এবং গুলশান, কাকরাইল, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটের সম্পদ বিক্রির উদ্যোগ নিতেও বলা হয়েছে।
২০২৬ সালের মধ্যে অন্তত ১ হাজার কোটি টাকার দাবি পরিশোধের পরিকল্পনা ১০ আগস্টের মধ্যে এবং বাকি ২ হাজার ৩১০ কোটি টাকা পরিশোধের কর্মপরিকল্পনা ৩১ অক্টোবরের মধ্যে আইডিআরএতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply