1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইপিডিসির খেলাপি ঋণ বেড়েছে, কমেছে মূল ঋণ ব্যবসার আয় - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

আইপিডিসির খেলাপি ঋণ বেড়েছে, কমেছে মূল ঋণ ব্যবসার আয়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্সের খেলাপি ঋণ এক বছরে ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ২০২৫ সালে ৪৪৫ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে মূল ঋণ ব্যবসা থেকে প্রতিষ্ঠানটির নিট সুদ আয় কমেছে ১৬ দশমিক ১৭ শতাংশ।

২০২৪ সালে আইপিডিসির নিট সুদ আয় ছিল ২৩৯ কোটি ৩০ লাখ টাকা, যা ২০২৫ সালে কমে হয়েছে ২০০ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে ঋণ অবলোপন ৬১ কোটি ৫০ লাখ থেকে বেড়ে ১০৫ কোটি ৭০ লাখ টাকায় উঠেছে—বৃদ্ধি ১২০ শতাংশ।

তবে বিনিয়োগ আয় ৯৩ দশমিক ২৯ শতাংশ বেড়ে ১৩২ কোটি ৪০ লাখ টাকা হওয়ায় প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২৫ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৪৫ কোটি ৫০ লাখ টাকা হয়েছে।

আইপিডিসির নিরীক্ষক ঋণ শ্রেণীকরণ ও প্রভিশন নির্ধারণকে ‘কি অডিট ম্যাটার’ হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মতে, ব্যবস্থাপনার বিচারনির্ভরতার কারণে শ্রেণীকৃত ঋণে প্রকৃত ঝুঁকির পুরোপুরি প্রতিফলন নাও হতে পারে।

এদিকে প্রতিষ্ঠানটির মূলধন পর্যাপ্ততার হার ১৮ দশমিক ০৯ শতাংশ থেকে কমে ১৭ দশমিক ১৪ শতাংশ হয়েছে। ২০২৫ সালে মোট ঋণের ৭৭ দশমিক ১ শতাংশ ঢাকা বিভাগে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com