1. baiozidkhan@gmail.com : admin_bizp :
গ্যাসের চাহিদার ২৯% পাচ্ছে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানায় ৩৮%: সিপিডি - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

গ্যাসের চাহিদার ২৯% পাচ্ছে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানায় ৩৮%: সিপিডি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশে গ্যাস সংকট তীব্র হওয়ায় বিদ্যুৎ ও সার উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রগুলো মোট চাহিদার মাত্র ২৯ শতাংশ এবং সার কারখানাগুলো ৩৮ শতাংশ গ্যাস পাচ্ছে বলে জানিয়েছে সিপিডি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির এক সংলাপে এ তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির হিসাবে, দেশে দৈনিক গ্যাস ঘাটতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মিলিয়ন ঘনফুট।

এদিকে উচ্চমূল্যে এলএনজি আমদানির কারণে পেট্রোবাংলার ভর্তুকি ব্যয় প্রায় তিন গুণ বেড়ে ১৬ হাজার ৬০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। হরমুজ প্রণালির সংকটে কাতার থেকে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com