1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মার্জিন ঋণে বড় পরিবর্তন, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক - Business Protidin

মার্জিন ঋণে বড় পরিবর্তন, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে মার্জিন ঋণের নিয়মে বড় পরিবর্তন এনেছে বিএসইসি। নতুন নিয়মে গ্রাহকের ইক্যুইটির সর্বোচ্চ সমপরিমাণ মার্জিন ঋণ দেওয়া যাবে। অর্থাৎ ৫০ টাকা ইক্যুইটির বিপরীতে সর্বোচ্চ ৫০ টাকা ঋণ নেওয়া যাবে।

সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

ঋণ নেওয়ার পর ইক্যুইটি ৫০ শতাংশের নিচে নেমে গেলে মার্জিন কল দিতে হবে। তিন ট্রেডিং দিনের মধ্যে ঘাটতি পূরণ না হলে নতুন ঋণ বন্ধ এবং প্রয়োজনীয় শেয়ার বিক্রি করা যাবে। ইক্যুইটি ২৫ শতাংশের নিচে নামলে কোনো নোটিশ ছাড়াই শেয়ার বিক্রি করতে পারবে অর্থায়নকারী প্রতিষ্ঠান।

নতুন নিয়মে ‘জি’, ‘এন’ ও ‘জেড’ ক্যাটাগরির শেয়ার, এসএমই, এটিবি ও ওটিসি প্ল্যাটফর্মের সিকিউরিটিজে মার্জিন ঋণ দেওয়া যাবে না। ঋণ নিতে গ্রাহকের ন্যূনতম ৩ লাখ টাকার তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ থাকতে হবে।

পিই রেশিও ৪০-এর বেশি বা ইপিএস ঋণাত্মক হলে কোনো শেয়ারে মার্জিন ঋণ দেওয়া যাবে না। জীবনবিমা কোম্পানির ক্ষেত্রে পিবি রেশিও ৩-এর বেশি হলে ঋণ দেওয়া যাবে না।

এ ছাড়া কোনো মার্জিন অর্থায়নকারী তার নিট সম্পদের চার গুণের বেশি ঋণ দিতে পারবে না এবং একটি শেয়ারে মোট মার্জিন অর্থায়নের ২০ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে না।

সোমবার প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় বিএসইসির এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com