1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক - Business Protidin
শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা মেঘনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রোটেক্টিভ ইসলামী লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠীত ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা নতুন সরকারের অগ্রগতি-অবনতির ৩১ সূচক অস্বাভাবিক বাড়ছে তুং হাই নিটিংয়ের শেয়ার দর, ব্যাখ্যা দেয়নি ডিএসইকে ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

একই সঙ্গে ব্যাংকের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ (এনওসি) এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

এজন্য আগামী ১৫ অক্টোবর ব্যাংকের পঞ্চম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ওই দিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হবে। সভার লিংক পরবর্তী সময়ে জানানো হবে। ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।

এদিকে, ব্যাংকটির ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য জমি কেনার সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ।

পর্ষদের ৩১১তম সভায় সাভারের বায়পাইল মৌজায় ১৬ দশমিক ৬০ ডেসিমাল জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। এর সঙ্গে সরকারি রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য সংশ্লিষ্ট খরচ যুক্ত হবে।

জমি কেনার এই সিদ্ধান্তও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com