1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল - Business Protidin
শিরোনাম :
বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা মেঘনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন প্রোটেক্টিভ ইসলামী লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠীত ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিএসইসির প্রশাসন ও অর্থ বিভাগ থেকে এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এর আগে গত ১৮ আগস্ট তিন পরিচালককে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। তাঁরা হলেন মোহাম্মদ মাহমুদুল হক, রাজীব আহমেদ ও মো. মনসুর রহমান। বিএসইসিতে নির্বাহী পরিচালকের মোট ১২টি পদ রয়েছে। বর্তমানে ১১টি পদে কর্মকর্তা দায়িত্ব পালন করছেন; একটি পদ শূন্য রয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী, নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের দায়িত্ব দেওয়া হয়েছে। আনোয়ারুল ইসলামকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স এবং মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

মীর মোশাররফ হোসেন চৌধুরী পেয়েছেন ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্ব। মো. আবুল কালামকে ডেরিভেটিভস বিভাগের দায়িত্ব দেওয়ার পাশাপাশি কমিশনের মুখপাত্র হিসেবেও রাখা হয়েছে।

পদোন্নতি পাওয়া তিন নির্বাহী পরিচালকের মধ্যে মোহাম্মদ মাহমুদুল হককে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, রাজীব আহমেদকে আইসিটি এবং মো. মনসুর রহমানকে অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া মাহবুবুর রহমান চৌধুরী আইন, কামরুল আনাম খান চিফ অ্যাকাউন্ট্যান্ট ও ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, রিপন কুমার দেবনাথ এনফোর্সমেন্ট এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম গবেষণা ও উন্নয়ন এবং করপোরেট ফাইন্যান্স বিভাগের দায়িত্বে বহাল রয়েছেন। নতুন আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com