1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মুমিনুল ইসলাম। তিনি বলেন, বাজারের ছোটখাটো উত্থান-পতন নিয়ে অতিরিক্ত মনোযোগী না হয়ে দীর্ঘমেয়াদি পরিবর্তনের দিকে নজর দিতে হবে।

সোমবার (৩১ আগস্ট) “বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারকে দীর্ঘদিন ধরে ‘ওভারলি রেগুলেটেড’ বা অতিরিক্ত নিয়ন্ত্রিত বলা হচ্ছে। অতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে বাজার তার নিজস্ব নিয়মে বিকশিত হতে পারছে না। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তনের কিছু লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্ক্রিপ্ট নেটিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ডিএসইর ম্যাচিং ইঞ্জিন ও অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমে (ওএমএস) প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনের কাজ চলছে। সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতায় চলতি বছরের মধ্যেই এটি বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।

ডিএসই চেয়ারম্যান আরও জানান, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের লেনদেনও শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ডিএসইর ওয়েবসাইটে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ওয়েবসাইটের নতুন নকশা ও প্রযুক্তিগত উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে অনেক কাজ এখনও বাকি রয়েছে। তবে এ মুহূর্তে ডিএসই ও বিএসইসির নির্দেশনা অনুযায়ী কাজগুলো অত্যন্ত সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

নুজহাত আনোয়ার বলেন, ‘আমরা হয়তো সবকিছু একদম ভালোভাবে করতে পারিনি। অনেক কাজ করতে পারছি না বা কিছু ক্ষেত্রে পিছিয়েও আছি। তবে বিনিয়োগকারীদের সুরক্ষার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।’

তিনি বলেন, নোট ডাউন লিমিট, সদস্যদের মার্জিন, সিসি (ক্যাশ ক্রেডিট) হিসাব এবং আইপিওসহ পুঁজিবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংশ্লিষ্ট সবাই অত্যন্ত গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘আমাদের মোটামুটি একটি কৌশলগত পরিকল্পনা দাঁড়িয়ে গেছে। সেই দিকনির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই আমাদের কৌশল ও পরিকল্পনা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব।’

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সমন্বিতভাবে কাজ করলেই পুঁজিবাজারে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার, ডিএসই ও শেয়ারবাজারের বিভিন্ন স্টেকহোল্ডাররা।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com