1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে একসঙ্গে ১৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার কমিশনের ১ হাজার ২৭তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিএসইসির ১ হাজার ২৭তম কমিশন সভায় এসব কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব অনুমোদন করা হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—মুস্তারি জাহান, মো. মোহাম্মদ শামসুর রহমান, মো. ইউসুফ ভূঁইয়া, মো. হোসাইন খান, মো. ওহিদুল ইসলাম, মো. কাওসার আলী, শেখ মো. লুৎফুল কবির, মো. মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মো. হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ, মো. ফারুক হোসাইন, উম্মে সালমা, মো. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ও মো. মোহাম্মদ গোলাম কিবরিয়া।

পদোন্নতির পর মঙ্গলবারই তারা নতুন পদে যোগ দিয়েছেন। এতে অতিরিক্ত পরিচালক পদে ১৩টি শূন্যপদ তৈরি হয়েছে, যা যোগ্য যুগ্ম পরিচালকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। এতে বিএসইসিতে দীর্ঘদিনের পদোন্নতি-সংক্রান্ত জট আরও কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com