নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে প্রথম দিনেই প্রায় ১৮ হাজার আমানতকারী আবেদন করেছেন। এসব আবেদনে মোট ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৬৭ জন পুরো আমানত এককালীন তুলতে চেয়েছেন, যার পরিমাণ ২৪৪ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) থেকে শাখা ও উপশাখায় টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে। ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এবং যাচাই শেষে ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা পরিশোধ শুরু হবে। এককালীন টাকা তুললে কোনো মুনাফা দেওয়া হবে না।
সম্মিলিত ইসলামী ব্যাংকটি এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে। ব্যাংক পাঁচটি হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
Leave a Reply