1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তৃতীয় দফায় ৭,৬৪১ পলিসিধারীর ২৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ - Business Protidin

তৃতীয় দফায় ৭,৬৪১ পলিসিধারীর ২৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন ও পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বীমা দাবি পরিশোধ করা হচ্ছে।

রোববার (০৪ অক্টোবর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদারকিতে সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলো নিজ নিজ কার্যালয় থেকে এসব দাবি পরিশোধ করছে। পুরো কার্যক্রম আইডিআরএ নিবিড়ভাবে তদারক করছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় আইডিআরএ কার্যালয়ে সরাসরি পলিসিধারীদের বীমা দাবি পরিশোধ করা হয়। ওই উদ্যোগের মাধ্যমে বৈধ দাবি নিষ্পত্তি এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থাটির অগ্রাধিকারের বিষয়টি সামনে আসে।

এর ধারাবাহিকতায় তৃতীয় দফায় সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলো নিজেদের কার্যালয় থেকে পলিসিধারীদের দাবি পরিশোধ করছে। এ ক্ষেত্রে কোন কোন দাবি বৈধ, তা যাচাইসহ পুরো প্রক্রিয়া আইডিআরএর তদারকিতে সম্পন্ন হচ্ছে।

আইডিআরএ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমা দাবি পরিশোধের মাধ্যমে পলিসিধারীদের অধিকার নিশ্চিত করা এবং বীমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে আরও দাবি পরিশোধের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিয়ন্ত্রক সংস্থাটির তদারকিতে বীমা কোম্পানিগুলোর মাধ্যমে দাবি পরিশোধের এ উদ্যোগকে খাতটিতে গ্রাহকের আস্থা পুনর্গঠনের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com