1. baiozidkhan@gmail.com : admin_bizp :
গ্রাহকের ভোগান্তি নিরসনে দ্রুত কার্ড সেবা চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের - Business Protidin
শিরোনাম :
গ্রাহকের ভোগান্তি নিরসনে দ্রুত কার্ড সেবা চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসতে পারবে বড় কোম্পানি নন-লাইফে কমপক্ষে ৭০% দাবি পরিশোধের নির্দেশ, বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার বন্ধ ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা, ভোগান্তিতে গ্রাহকরা এনএভির চেয়ে মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেশি, সতর্ক করল বিএসইসি পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর টেকনো ড্রাগসের কারখানা নিলামে, ব্যাংকের পাওনা ২০৩ কোটি আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণচুক্তি বাতিল ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে তিন গুণ

গ্রাহকের ভোগান্তি নিরসনে দ্রুত কার্ড সেবা চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: আইটি কনসালটেন্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশনেটওয়ার্কের কারিগরি উন্নয়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে গ্রাহকদের। এ পরিস্থিতিতে দ্রুত সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা চালু করতে আইটি কনসালটেন্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে কিউ-ক্যাশ নেটওয়ার্ক ব্যবহারকারী কয়েকটি ব্যাংকের ডিজিটাল লেনদেন সেবা সাময়িক ব্যাহত হচ্ছে।

গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক জরুরি পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে আইটি কনসালটেন্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা চালুর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সমস্যার কারণে এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত অন্যান্য ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের লেনদেন ব্যাহত হয়নি।

এছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত অন্যান্য পেমেন্ট প্ল্যাটফর্ম— ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পেমেন্ট সিস্টেম (বিএসিপিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)-এর কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

সাময়িক এই পরিস্থিতিতে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি প্রয়োজন হলে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com