1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কিউআইও আবেদন প্রত্যাহার করে ব্যাংকঋণ নিতে চায় রয়্যাল ফুটওয়্যার - Business Protidin
শিরোনাম :
প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে স্কয়ার ফার্মার ৯ মাসে ২৩ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৮টির লোকসান রংপুরে পপুলার লাইফের ২ কোটি ১৯ লক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর কিউআইও আবেদন প্রত্যাহার করে ব্যাংকঋণ নিতে চায় রয়্যাল ফুটওয়্যার জীবন বীমার ৬৮ শতাংশ দাবি অনিষ্পন্ন, ফারইস্টের ৯৯ শতাংশ বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচ পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক প্রথম প্রান্তিকে চার কোম্পানির মুনাফা বৃদ্ধি, সর্বোচ্চ এনভয় টেক্সটাইল আমদানি-রপ্তানিতে শতকোটি ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ প্রথম প্রান্তিকেমুনাফা বেড়েছে রেনাটার মানিকগঞ্জে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

কিউআইও আবেদন প্রত্যাহার করে ব্যাংকঋণ নিতে চায় রয়্যাল ফুটওয়্যার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্ম থেকে ১২ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেয়েও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে রয়্যাল ফুটওয়্যার। কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ সংগ্রহের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এখন ব্যাংকঋণ ও নিজস্ব তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে চায় প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠানো এক চিঠিতে কিউআইও আবেদন প্রত্যাহারের অনুমতি চেয়েছে রয়্যাল ফুটওয়্যার।

একই সঙ্গে এ প্রক্রিয়ার জন্য জমা দেওয়া ১ লাখ ২০ হাজার টাকার সম্মতিসূচক ফি ফেরত দেওয়ারও অনুরোধ জানিয়েছে কোম্পানিটি। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির চিঠি ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত পর্যালোচনায় দেখা যায়, গত ১৪ জুলাই রয়্যাল ফুটওয়্যারকে কিউআইওর মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় বিএসইসি। নবগঠিত কমিশনের এটিই ছিল প্রথম কিউআইও অনুমোদন। পরে ২ আগস্ট কোম্পানিটিকে সম্মতিপত্র দেয় কমিশন। একই দিন চূড়ান্ত প্রসপেক্টাস যাচাইয়ের জন্য বিএসইসিতে জমা দেয় প্রতিষ্ঠানটি। সম্মতিপত্রের শর্ত অনুযায়ী, তিন কার্যদিবসের মধ্যে প্রসপেক্টাস যাচাইয়ের কথা ছিল।

তবে নির্ধারিত সময়ে এ কাজ শেষ হয়নি। বরং ১০ আগস্ট কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় বিএসইসি। ১৬ আগস্টের মধ্যে জবাব দিতে বলা হলে নির্ধারিত সময়েই তা জমা দেয় রয়্যাল ফুটওয়্যার।

এরপর ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) কোম্পানিটির কার্যালয় পরিদর্শনের নির্দেশ দেয় বিএসইসি। পরদিন এ বিষয়ে চিঠি দেয় সিএসই। ৩০ সেপ্টেম্বর কোম্পানির কার্যালয় পরিদর্শন করে সংস্থাটির একটি দল। পরিদর্শন শেষে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রও জমা দেয় রয়্যাল ফুটওয়্যার।

কোম্পানিটির দাবি, বিএসইসি ও সিএসইর সব শর্ত ও নির্দেশনা মেনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও কিউআইও প্রক্রিয়ায় অগ্রগতি হয়নি। সম্মতিপত্র পাওয়ার পরও অর্থ সংগ্রহ করতে না পারায় পুরো কার্যক্রম দীর্ঘায়িত হয়েছে।

চিঠিতে রয়্যাল ফুটওয়্যার জানিয়েছে, দীর্ঘসূত্রতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থের প্রয়োজন বিবেচনায় নিয়ে বিকল্প অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এ জন্য ব্যাংকঋণ অথবা কোম্পানির নিজস্ব তহবিল ব্যবহার করা হবে।

কিউআইও প্রক্রিয়ার জন্য গত ২৯ জুলাই বিএসইসিতে ১ লাখ ২০ হাজার টাকা সম্মতিসূচক ফি জমা দিয়েছিল কোম্পানিটি। আবেদন প্রত্যাহারের অনুমতির পাশাপাশি ওই অর্থ ফেরত দেওয়ার বিষয়টিও বিবেচনার অনুরোধ জানিয়েছে রয়্যাল ফুটওয়্যার।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com