1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মানিকগঞ্জে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ - Business Protidin
শিরোনাম :
মানিকগঞ্জে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ স্থলপথেও ইরানের পণ্য পরিবহনে বাধা দেবে যুক্তরাষ্ট্র চার মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫.৮২ শতাংশ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক গ্রিন ডেল্টার ব্যবসা তিন মাসের জন্য স্থগিত, নিবন্ধন স্থগিতের উদ্যোগ কৃষিবিদ সিডের কিউআইওর অর্থ ব্যবহার খতিয়ে দেখবে বিএসইসি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশের রপ্তানিতে আশার আলো সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণে আইনি ছাড় বন্ধ ৬১৭ বিও হিসাব চালুর সুযোগে পুঁজিবাজারে স্বস্তি, সিদ্ধান্তকে ডিবিএ’র স্বাগত

মানিকগঞ্জে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: মানিকগঞ্জে তাকাফুল সম্মেলনের আয়োজন করে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। গত ৩ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় ইমাম, আলেম ও উলামাদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। কোম্পানির ইসলামী তাকাফুলের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রধান বক্তা হিসেবে ইসলামে বীমার অবস্থান ও গুরুত্ব তুলে ধরেন।

ডিএমডি বাহার উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ইভিপি মনির আহমেদ ও ইসলামী তাকাফুলের কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন।

এ সময় বক্তব্য দেন ধামরাই এরিয়ার মনিটরিং ইনচার্জ মো. ইসমাইল, সিঙ্গাইর জোন প্রধান জি এম কামাল, মানিকগঞ্জ জোন প্রধান ও মনিটরিং ইনচার্জ মো. আবদুল হাকিম, পোস্তগোলা জোন প্রধান মো. কামাল হোসেন, মীর হাজারীবাগ জোন প্রধান ও মনিটরিং ইনচার্জ হুমায়ুন কবির, মতিঝিল জোন প্রধান সুমন্ত চন্দ্র শিকদার এবং ঝিটকা জোন প্রধান মো. নবাব আলী মোল্লা।

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গ্রাহকদের হাতে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবির চেক তুলে দেন। পরে সফল বীমাকর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে তোফাজ্জল হোসেন বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। ন্যাশনাল লাইফ ইসলামী বিধান মেনে তাকাফুল বীমা পরিচালনা করছে। ফলে কোম্পানির ইসলামী বীমার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com