1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত - Business Protidin
শিরোনাম :
তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ

জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিজনেস কনফারেন্স-২০২৬ পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী প্যালেসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান মিসেস নাজিয়াত আলম, নিরপেক্ষ পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম এবং কোম্পানির শুভানুধ্যায়ী ও সাবেক পরিচালক সামছুল আলম। আরো উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম এবং মোঃ সাইফুল ইসলাম।

সভায় বাছাইকৃত সংগঠন প্রধান ও অফিস ইনচার্জরা বক্তব্য রাখেন এবং সারাদেশ থেকে প্রায় ১৭৫ জন বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালের ক্লোজিং সামনে রেখে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি, নতুন গ্রাহক সৃষ্টি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সম্মেলনে অংশগ্রহণকারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে কোম্পানির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে অবদান রাখার আহ্বান জানানো হয়।

সম্মেলনে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়িক সাফল্য ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সফল উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে চেয়ারম্যান অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় কর্মকর্তাদের ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com