সংবাদ বিজ্ঞপ্তি: আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসির অক্টোবর-২০২৬ মাসের ব্রাঞ্চ ম্যানেজার মিটিং ও ট্রেনিং অনুষ্ঠিত। শুক্রবার (০২ অক্টোবর) এই সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী অভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং) এবং মোহাম্মদ শাহ আলম মামুন, ডিএমডি (অপারেশন)।
এছাড়া প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মাঠপর্যায়ের সম্মানিত কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যবসা সম্প্রসারণ, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন, দক্ষ নেতৃত্ব গঠন এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করেন মুত্তাকিন ইসলাম মুক্তা, এসইভিপি ও হেড অব ট্রেনিং।
এসময় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল The Grand Tour Contest – Agra-এর বিজয়ী লিডারদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান। নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে যাঁরা এই অর্জনকে সম্ভব করেছেন, তাঁদের সাফল্যকে স্বীকৃতি জানানো এবং অন্যদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন।
Leave a Reply