1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিআরইউর দুই সদস্যের বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ - Business Protidin
শিরোনাম :
ডিআরইউর দুই সদস্যের বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ স্বর্ণ-রৌপ্য-পাম তেল দিয়ে কমোডিটি বাজার চালুর প্রস্তুতি সিএসইর কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ, নতুন নীতিমালা জারি শেয়ারবাজারে টি+১ চালু হচ্ছে আগামী ৪ জানুয়ারি সম্পদের চেয়ে দায় বেশি আজিজ পাইপসের, দুই ব্যাংকের দাবি ১০৬ কোটি টাকা জীবনবীমায় গ্রাহক বাড়ানোর কৌশল: আস্থা, সুশাসন ও সময়মতো দাবি পরিশোধ ন্যাশনাল লাইফ ও ডিআরইউর মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন ও চেক হস্তান্তর ডিজিটাল ব্যাংকিংয়ে ঝুঁকছেন উদ্যোক্তারা, আসছে নতুন চার ব্যাংক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে করার প্রস্তাব সিপিডির ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট

ডিআরইউর দুই সদস্যের বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের বীমা দাবির অর্থ পরিশোধ করেছে দেশের শীর্ষস্থানীয় জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। গ্রুপ বীমা চুক্তির আওতায় দুই সদস্যের মোট ৩ লাখ ৭০ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ডিআরইউর প্রয়াত সদস্য আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুজনিত বীমা দাবির ৩ লাখ টাকা এবং সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবির ৭০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা দাবির চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এ সময় ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা এবং ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com