সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং প্রাইজোল লিমিটেডের মধ্যে গ্রুপ স্বাস্থ্যবিমা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত সমঝোতা স্মারকের আওতায় প্রাইজোল লিমিটেড, তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রুপ স্বাস্থ্যবিমা পলিসি গ্রহণে সম্মত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইজোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহমুদুল হাসান এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি ম্যানেজার ডা: নাবিলুল হক।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা, কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা এবং একটি টেকসই প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply