1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৮২ বীমা কোম্পানির জন্য ৮২ জন এফসিএ কোথায় পাবে: বিআইএ প্রেসিডেন্ট - Business Protidin
শিরোনাম :
ভেষজ ওষুধ উৎপাদনে নতুন কোম্পানি করবে বেক্সিমকো ফার্মা মুনাফা বাড়লেও লভ্যাংশ দেবে না স্কয়ার হাসপাতাল তালিকাভুক্তসহ বিভিন্ন কোম্পানির জন্য বাধ্যতামূলক হচ্ছে টেকসই প্রতিবেদন প্রান্তিক জনগোষ্ঠীকে জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক সিএফও নিয়োগে বিনিয়োগ করুন, রাতারাতি পরিবর্তন দেখবেন: আইডিআরএ চেয়ারম্যান ৮২ বীমা কোম্পানির জন্য ৮২ জন এফসিএ কোথায় পাবে: বিআইএ প্রেসিডেন্ট পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকদের লভ্যাংশ আত্মসাৎ: ১০ কোম্পানির ৫০ পরিচালক-কর্মকর্তাকে ২৯ কোটি টাকা জরিমানা সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ চায় ইসলামী ব্যাংক বন্ধ ৩৮১টি শিল্প কারখানা, চালু হয়েছে ২২টি: সংসদে শিল্পমন্ত্রী

৮২ বীমা কোম্পানির জন্য ৮২ জন এফসিএ কোথায় পাবে: বিআইএ প্রেসিডেন্ট

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে দক্ষ ও অ্যাক্রেডিটেড প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সাঈদ আহমেদ। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের পর সিএফও নিয়োগ বাধ্যতামূলক করা হলে দেশের ৮২টি বীমা কোম্পানি একসঙ্গে ৮২ জন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) কোথায় পাবে?

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ প্রশ্ন তোলেন। ‘টুয়ার্ডস আ স্ট্রংগার অ্যান্ড সাসটেইনেবল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক ওই বৈঠকে বীমা কোম্পানিগুলোতে অ্যাক্রেডিটেড সিএফও নিয়োগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন।

আইডিআরএ চেয়ারম্যানের এমন অবস্থানের সমালোচনা করে সাঈদ আহমেদ বলেন, সুশাসনের কথা বলে হঠাৎ করেই এফসিএ নিয়োগের বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। অথচ এত দিন যাঁরা কোম্পানির ব্যালান্স শিট তৈরি ও স্বাক্ষর করেছেন, তাঁরা কি ভুল করেছেন? তাঁরা কি অশিক্ষিত ছিলেন? ব্যালান্স শিট তো নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমেই অনুমোদিত হয়ে আসে। তাহলে এত দিন সুশাসনের অভাব কোথায় ছিল?

বিআইএ প্রেসিডেন্ট বলেন, বড় ডিগ্রিধারী কিংবা এফসিএ ডিগ্রিধারী হলেই যে কেউ বীমা খাতের জটিলতা ও বাস্তব পরিস্থিতি বুঝবেন, এমন নয়। এ খাতে দীর্ঘদিন কাজ করার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতারও মূল্য রয়েছে। তাই কোনো ধরনের প্রস্তুতির সময় না দিয়ে হঠাৎ কঠোর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা কোম্পানিগুলোকে সংকটে ফেলার নীতি বুদ্ধিমানের কাজ হতে পারে না।

তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে বীমা খাত পরিচালনা করছেন, তাঁদের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক জ্ঞানকে অবমূল্যায়ন করা ঠিক হবে না। নতুনদের মূল্যায়ন অবশ্যই প্রয়োজন। তবে সে কারণে অভিজ্ঞদের এক মুহূর্তে বাতিলের খাতায় ফেলে দেওয়া যায় না। অভিজ্ঞতারও নিজস্ব গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে।

বীমা খাতের বিদ্যমান সমস্যা ও সমালোচনা প্রসঙ্গে সাঈদ আহমেদ বলেন, এ খাতকে টেকসই করতে হলে উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের আস্থায় নিতে হবে। তাঁদের সঙ্গে আলোচনা করেই আইন, বিধিবিধান ও নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

তিনি সতর্ক করে বলেন, অংশীজনদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা বাস্তবায়ন কঠিন হবে। বীমা খাতের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক আলোচনা, সমঝোতা এবং সহযোগিতার পরিবেশ তৈরি করা জরুরি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com