1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক - Business Protidin
শিরোনাম :
ভেষজ ওষুধ উৎপাদনে নতুন কোম্পানি করবে বেক্সিমকো ফার্মা মুনাফা বাড়লেও লভ্যাংশ দেবে না স্কয়ার হাসপাতাল তালিকাভুক্তসহ বিভিন্ন কোম্পানির জন্য বাধ্যতামূলক হচ্ছে টেকসই প্রতিবেদন প্রান্তিক জনগোষ্ঠীকে জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক সিএফও নিয়োগে বিনিয়োগ করুন, রাতারাতি পরিবর্তন দেখবেন: আইডিআরএ চেয়ারম্যান ৮২ বীমা কোম্পানির জন্য ৮২ জন এফসিএ কোথায় পাবে: বিআইএ প্রেসিডেন্ট পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকদের লভ্যাংশ আত্মসাৎ: ১০ কোম্পানির ৫০ পরিচালক-কর্মকর্তাকে ২৯ কোটি টাকা জরিমানা সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ চায় ইসলামী ব্যাংক বন্ধ ৩৮১টি শিল্প কারখানা, চালু হয়েছে ২২টি: সংসদে শিল্পমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীকে জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষকে আর্থিক সেবার আওতায় আনতে জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিম’ চালু করা হয়েছে। এ স্কিমের আওতায় দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে স্বল্পমেয়াদি এ ঋণ বিতরণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে গত ১২ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক বৈষম্য কমানো, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাতের উন্নয়নের লক্ষ্যে গত ৯ নভেম্বর সার্কুলার নম্বর ০২-এর মাধ্যমে এ পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে। স্কিমটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।

এ স্কিমের আওতায় গ্রাহকেরা দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে অল্প সময়ের মধ্যে তাৎক্ষণিক ও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঋণ নিতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেটের মতো ডিজিটাল মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। ঋণের সর্বোচ্চ সীমা ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রে কোনো জামানত দিতে হবে না।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ ঋণ সুবিধার আওতায় অগ্রাধিকার পাবেন প্রান্তিক জনগোষ্ঠী, দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ। এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এ ঋণ গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

ঋণের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১২ মাস। গ্রাহক পর্যায়ে এ ঋণের বার্ষিক সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ৩ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ঋণগ্রহীতাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে। পাশাপাশি ব্যাংকিং লেনদেনে মোবাইল অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়বে। এর মাধ্যমে জনগণের ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নগদবিহীন সমাজ প্রতিষ্ঠার অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com