1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তালিকাভুক্তসহ বিভিন্ন কোম্পানির জন্য বাধ্যতামূলক হচ্ছে টেকসই প্রতিবেদন - Business Protidin
শিরোনাম :
ভেষজ ওষুধ উৎপাদনে নতুন কোম্পানি করবে বেক্সিমকো ফার্মা মুনাফা বাড়লেও লভ্যাংশ দেবে না স্কয়ার হাসপাতাল তালিকাভুক্তসহ বিভিন্ন কোম্পানির জন্য বাধ্যতামূলক হচ্ছে টেকসই প্রতিবেদন প্রান্তিক জনগোষ্ঠীকে জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক সিএফও নিয়োগে বিনিয়োগ করুন, রাতারাতি পরিবর্তন দেখবেন: আইডিআরএ চেয়ারম্যান ৮২ বীমা কোম্পানির জন্য ৮২ জন এফসিএ কোথায় পাবে: বিআইএ প্রেসিডেন্ট পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকদের লভ্যাংশ আত্মসাৎ: ১০ কোম্পানির ৫০ পরিচালক-কর্মকর্তাকে ২৯ কোটি টাকা জরিমানা সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ চায় ইসলামী ব্যাংক বন্ধ ৩৮১টি শিল্প কারখানা, চালু হয়েছে ২২টি: সংসদে শিল্পমন্ত্রী

তালিকাভুক্তসহ বিভিন্ন কোম্পানির জন্য বাধ্যতামূলক হচ্ছে টেকসই প্রতিবেদন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাণিজ্য ডেস্ক: দেশের তালিকাভুক্তসহ বিভিন্ন কোম্পানির জন্য টেকসই উন্নয়নসংক্রান্ত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করতে রোডম্যাপ তৈরি করছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। আগামী ছয় থেকে সাত বছরে ধাপে ধাপে এ নিয়ম কার্যকরের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বার্ষিক রাজস্বের ভিত্তিতে শীর্ষ ৫০টি তালিকাভুক্ত কোম্পানিকে এ প্রতিবেদনের আওতায় আনা হতে পারে। এ ছাড়া নির্দিষ্ট কিছু খাতে ২০২৮ সালের জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকরের লক্ষ্য রয়েছে।

এফআরসির নির্বাহী পরিচালক নাবিল জে আহমদ বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে এখন কোম্পানির আর্থিক অবস্থার পাশাপাশি টেকসই উন্নয়নসংক্রান্ত তথ্যের গুরুত্ব বাড়ছে। উন্নত দেশগুলোতে এ ধরনের প্রতিবেদন না থাকলে বিনিয়োগ তহবিল পাওয়া কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য তাই আন্তর্জাতিক মান অনুসরণ জরুরি।

এফআরসি ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যৌথভাবে কোন কোম্পানিগুলো প্রথম পর্যায়ে এ নিয়মের আওতায় আসবে, তা নির্ধারণ করবে। শুরুতে প্রতিটি খাতের শীর্ষ পাঁচ বা ১০টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এক্ষেত্রে আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ডের (আইএসএসবি) প্রণীত আইএফআরএস এস১ ও এস২ মানদণ্ড অনুসরণ করা হবে। এস১-এ টেকসই উন্নয়নসংক্রান্ত আর্থিক তথ্য এবং এস২-এ জলবায়ু পরিবর্তনসংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশনা রয়েছে। এসব মানদণ্ডে পরিবেশগত ঝুঁকি ও প্রভাবের পরিমাণগত তথ্য প্রকাশ করতে হবে।

বর্তমানে ডিএসই ও গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) সমঝোতার আওতায় ১৭টি তালিকাভুক্ত কোম্পানি স্বেচ্ছায় টেকসই প্রতিবেদন তৈরি করছে। নতুন নিয়ম কার্যকর হলে আইএসএসবি মানদণ্ড অনুযায়ী তথ্য প্রকাশ বাধ্যতামূলক হবে। তবে জিআরআই প্রতিবেদন স্বেচ্ছামূলকই থাকবে।

নতুন মানদণ্ড বাস্তবায়নে তৈরি পোশাক, ওষুধ ও উৎপাদনশিল্পসহ বিভিন্ন খাতে ৫০০ থেকে ৬০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে এফআরসি। পাশাপাশি প্রশিক্ষক তৈরির উদ্যোগও নেওয়া হবে।

এফআরসি কর্মকর্তারা জানান, রোডম্যাপ বাস্তবায়নে বিদেশি বিশেষজ্ঞ ও দাতা সংস্থার সহায়তা প্রয়োজন। এ জন্য বিশ্বব্যাংকের সহযোগী একটি সংস্থাকে নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুমোদন প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com